বহরপুরমপুর থেকে মালদাগামী বেসরকারী বাসের ধাক্কা ৩৪নম্বর জাতীয় সড়কে একটি লড়িতে সাথে। আহত ১৫জন। গুরুত্বর আহত তিন। ঘটনাটি ঘটেছে মালদার সুস্থানী মোড় এলাকার ৩৪নম্বর জাতীয় সড়কে । আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে এদিন বাসটি বহরমপুর থেকে মালদা আসছিলো পথে মালদার ৩৪নম্বর জাতীয় সড়কের সুস্থানি মোড় এলাকায় হঠাৎ চলন্ত লড়ি দাঁড়িয়ে পরলে বাসটি লড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলে আহত হয় ১৫জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যালে আনা হয়। এদের মধ্যে গুরুত্বর আহত হয় তিনজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0nB6WViMDJE